Image description

প্রথমার্ধে দারুণ ফুটবল খেলে লিড নেওয়া মিশর দ্বিতীয়ার্ধে সেই সুবিধা ধরে রাখতে পারেনি। আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

প্রথমার্ধের ১৩ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিশর। বিরতির পর ৪৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সোনালি সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। মাঝমাঠ থেকে দুর্দান্ত থ্রু পাস পেয়ে একা গোলরক্ষকের মুখোমুখি হন ওমর মারমোশ। তবে নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তার শট ডান পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

মারমোশের সেই মিসের পর পাল্টা আক্রমণে ওঠে অস্ট্রেলিয়া। জ্যাকসন আরভাইনের ফ্লিক থেকে ব্যাক পোস্টে বল পেলেও কনর মেটকাফের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

এর কিছুক্ষণ পরই মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি মেটকাফের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসকরা মাঠে প্রবেশ করেন এবং কনকাশন পরীক্ষা শেষে তিনি আবার খেলায় ফেরেন।

তবে মাঠে ফেরার মাত্র পাঁচ মিনিট পরই দুর্ভাগ্য নেমে আসে হানির ওপর। ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার একটি সেট-পিস থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে অসাবধানতাবশত নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি। আত্মঘাতী ওই গোলে ১-১ সমতায় ফিরে আসে অস্ট্রেলিয়া।

গোলের পর ম্যাচের গতি বদলে যায়। প্রথমার্ধে নিয়ন্ত্রণে থাকা মিশর কিছুটা চাপে পড়ে, আর নতুন উদ্যমে আক্রমণ শুরু করে টনি পপোভিচের শিষ্যরা।

এদিকে বিরতির সময় চোটের কারণে জর্ডান বস মাঠে ফিরতে না পারায় তার পরিবর্তে কাই ট্রেউইনকে নামায় অস্ট্রেলিয়া।