বিশ্বকাপের শেষ ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই জয়ের ফলে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে আফ্রিকার শক্তিশালী দল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া মিশরের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
আর্জেন্টিনা ও মিশরের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও সুখবর রয়েছে। ম্যাচটি হবে তুলনামূলক সুবিধাজনক সময়ে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহামেদ সালাহর মিশর।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।




Comments