সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধও জানিয়েছে তারা।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, অপরাধের সঙ্গে জড়িত কাউকে দেখলে বা কোনো অপরাধের ঘটনা ঘটতে দেখলে দ্রুত সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, অপরাধের অভিযোগে কাউকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সৌদি আইনে এসব কাজ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
এ কারণে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে দেশটির আইন মেনে চলা এবং এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।




Comments