Image description

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিজেকে বিশ্বের ‘সবচেয়ে বড় জায়নবাদী (জায়নিস্ট) রাষ্ট্রপ্রধান’ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়েশিভা ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিলেই বলেন, ইসরাইলের প্রতি তার সমর্থনের কারণে সমালোচনা হলেও তিনি নিজের অবস্থান বদলাবেন না। তার মতে, পশ্চিমা সভ্যতার ভিত্তি জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার—যার উৎস তোরাহ ও বাইবেলের শিক্ষা।

তিনি আরও বলেন, কিছু নৈতিক মূল্যবোধের সঙ্গে কখনো আপস করা যায় না। ২০২৩ সালের শেষদিকে ক্ষমতায় আসার পর থেকেই তিনি আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার নীতি অনুসরণ করছেন।