Image description

সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক বন্যায় চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরমা কলেজ টু চর বরমা হইয়ে মৌলভীবাজার সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তীব্র স্রোতে সড়কের পশ্চিম চর বরমা দোকানের পাড় থেকে আনিস মেম্বারের বাড়ি সংলগ্ন ভেঙে গিয়ে বর্তমানে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পশ্চিম চর বরমা এবং আনিস মেম্বার বাড়ি এলাকার জনসাধারণের স্বাভাবিক যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম, জরুরি চিকিৎসা সেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এই জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 বরমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আনিস মেম্বার এবং এলাকাবাসীর দাবি, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সাথে সাথেই পশ্চিম চর বরমা এলাকার জনসাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ চলাচলের স্বার্থে ক্ষতিগ্রস্ত এই অংশটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ মহোদয়ের সদয় সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ।