দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর নতুন দর কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামেও এসেছে সমন্বয়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকায় বেচাকেনা হয়। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, নতুন করে দাম সমন্বয় না হওয়া পর্যন্ত সর্বশেষ নির্ধারিত দামেই দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর থাকবে।
মানবকণ্ঠ/এমআর




Comments