Image description

স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছেন। গ্যালারিতে তাকে উৎসাহ দিতে থাকবেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনেস গার্সিয়া নামেই পরিচিত।

বিশ্বকাপে নিজের প্রথম গোলের পর ইয়ামাল বলেন, তিনি গোলটি তার মা, প্রেমিকা, বন্ধু এবং নিজ শহর মাতারোর মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন।

সম্প্রতি ২১ বছরে পা রাখা ইনেস গার্সিয়া স্পেনের সেভিল শহরের বাসিন্দা। অন্যদিকে ইয়ামালের বয়স ১৯ বছর। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই তাদের প্রথম পরিচয় হয়।

চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে বার্সেলোনার একটি নৈশভোজে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

ইনেস জানিয়েছেন, মানুষের ধারণার চেয়ে অনেক আগে থেকেই তাদের পরিচয়। দীর্ঘদিন কথা বলার পর তারা সম্পর্ককে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে ইয়ামালের জার্সি পরে ইনেসকে দেখা গেছে। ফাইনালেও তিনি মাঠে উপস্থিত থেকে ইয়ামালকে সমর্থন জানাবেন।

ইনেস নিজেকে পপ তারকা জাস্টিন বিবারের বড় ভক্ত বলে পরিচয় দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে বিবারের পারফরম্যান্সের ঘোষণা আসার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে ইয়ামালকে লিখেছিলেন, ‘ফাইনালে ওঠার জন্য যা যা দরকার, সবই করো।’

এছাড়া বার্সেলোনায় সংগীতশিল্পী ব্যাড বানির একটি কনসার্টেও ইয়ামাল ও ইনেসকে একসঙ্গে দেখা গেছে।