Image description

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রামে রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীকালে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় তার ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসার মধ্যে তাকে থাকতে হচ্ছে। সর্বশেষ গত ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল।