ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে সিনওয়ার নিহত হন। খবর আল জাজিরার।
হামাসের শীর্ষ নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ২০২৪ সালে সংগঠনের একাধিক শীর্ষ নেতার নিহত হওয়ার পর। ওই বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হন।
সিনওয়ারের মৃত্যুর পর নতুন কোনও নেতা নির্বাচন না করে গোষ্ঠীটির শুরা কাউন্সিলের প্রধান মুহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছিল হামাস।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্ম নেওয়া খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি হামাসের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মানবকন্ঠ/এমআর




Comments