পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকার ‘হোসেনের বটতলা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন উপজেলার ৫ নম্বর শিলমাড়িয়া ইউনিয়নের চন্দনমাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রুবেল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুঠিয়া ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments