বগুড়ার গাবতলী থেকে নিখোঁজের দুই দিন পর আজমল হক সাদী (৬২) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আজমল হক সাদী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সরলপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, আজমল হক সাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ বা আপত্তি নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments