রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি, এমনকি কোথাও কোথাও অতিভারি বর্ষণও হতে পারে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্তও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এ সময়ে কয়েকটি অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন হবে না। তবে কিছুদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার শেষের দিকে কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।




Comments