ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু শহরে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তার দাবি, পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবু পর্যন্ত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ব্যবহার করা হয়েছে।
তবে হামলার বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।
সূত্র: আল জাজিরা।




Comments