দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের আগে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। গতকাল শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদে নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় নিরাপত্তা।
এর আগে, প্রথম ধাপের ভোটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত হয় অন্তত ৩০ জন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিক্ষোভকারীদের সাথে ভারত-সমর্থিত সশস্ত্র জঙ্গিরা যোগ দিয়েছিল বলে অভিযোগ কর্তৃপক্ষের।
এই অভিযোগের মাধ্যমে কঠোর দমন-পীড়নের যৌক্তিকতা তুলে ধরেছে পাকিস্তান। যদিও বরাবরের মতোই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত।
স্বায়ত্তশাসিত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের উত্তেজনার ইতিহাস কয়েক দশক পুরনো হলেও সম্প্রতি তা নতুন মাত্রা পেয়েছে।




Comments