মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির মূল লক্ষ্য হলো দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত আছে। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আরও বেশি জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যে একটি চুক্তির জন্য কাজ করছে ওয়াশিংটন।
রুবিও বলেন, স্বল্পমেয়াদে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, এই আলোচনা ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি সমঝোতার ভিত্তি তৈরি করবে।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু সাময়িক নিরাপত্তা নিশ্চিত করা নয়; বরং ইরানের পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করাই তাদের চূড়ান্ত উদ্দেশ্য।
সূত্র: আল-জাজিরা।




Comments