Image description

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান সংসদ ভবনের এলডি হল চত্বরে একটি নিম ও একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। চারা রোপণের মাধ্যমে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বৃক্ষরোপণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ড্যাবের এই প্রতিষ্ঠাবার্ষিকী ও চিকিৎসক সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও চিকিৎসক জাতীয় সংসদ ভবন এলাকায় সমবেত হন।

মানবকণ্ঠ/ডিআর