তারেক রহমানের আহ্বানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।
এ সময় উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অলী উদ্দিন বাবলু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন এবং শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সজল হোসেন।
এ ছাড়া কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অধীন বিভিন্ন থানার সাবেক নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।




Comments