চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অবৈধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে চেষ্টা চলছে। উদ্ধার করা সিগারেটের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments