সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।
২০১৯ সালে স্ট্রোক করেছিলেন তৌফিক নেওয়াজ। এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।
এসএস




Comments