দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুই দিনের সফর শেষে বুধবার (১৯ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এসএস




Comments