বাংলাদেশে আল কায়েদার সেল গঠনের বিষয়ে জাতিসংঘের করা দাবির কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এ দাবিকে ভিত্তিহীন ও আওয়ামী লীগের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের জান্তা সরকারের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামা ওবায়েদ।
তিনি বলেন, কূটনৈতিক রীতি-নীতির কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব না করে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। রোহিঙ্গা সংকটকে মিয়ানমার সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি করেছিল, সেটি ভুল ছিল।
বাংলাদেশে আল কায়েদার সেল গঠনের বিষয়ে জাতিসংঘের দাবির প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি ভিত্তিহীন হলেও সরকার তা খতিয়ে দেখবে।
এসএস




Comments