Image description

রাজশাহী বিভাগের কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোরের ডিসি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার ডিসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজশাহী বিভাগের কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এক দিনের ব্যবধানে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলো।

এসএস