লাল পোলকা ডট পোশাক, মুখে মিষ্টি হাসি- সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাতের শান্ত আবহকে সঙ্গী করে শেয়ার করা এই ছবিগুলোতে তার রূপ ও নান্দনিক সাজের মেলবন্ধন দেখা গেছে।
ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় হাসিমুখে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’- যার মাধ্যমে গভীর রাতে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানিয়েছেন তিনি।
নেটদুনিয়ায় অপু বিশ্বাসের ছবিগুলো আসতেই হু হু করে ছড়াতে থাকে। মুহূর্তেই লাইক, কমেন্ট ও শেয়ারে মেতে ওঠেন তার অনুরাগীরা।
মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার জোয়ার যেমন দেখা গেছে, তেমনি অনেক নেটিজেনকে রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও করতে দেখা যায়।
কাজের ফাঁকে এই সামাজিক যোগাযোগমাধ্যমের মেজাজ বেশ উপভোগ করছেন অপু। সম্প্রতি তিনি নেপাল থেকে নিজের নতুন সিনেমা 'শিকার'-এর শুটিং শেষ করে ফিরেছেন। সেখানে কাজের ফাঁকে বেশ কিছু দর্শনীয় স্থানেও ঘুরেছেন এই অভিনেত্রী।
এমআর




Comments