Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিতব্য একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পত্রকোড ২১২১০৯ (নতুন সিলেবাস)-এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে এই পত্রের পরীক্ষা ছাড়া অনার্স ১ম বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এসএ