Image description

ফুটবলের প্রিয় তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পেলে যে কোনো ভক্তই আবেগাপ্লুত হতে পারেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী হলো ব্রাজিলের সান্তোস-মিরাসোল ম্যাচ। তবে আবেগে ভেঙে পড়া খুদে ভক্তকে নিজের হাতে জড়িয়ে নিয়ে মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ম্যাচ শুরুর আগে নেইমারের সঙ্গে দেখা হয় এক ছোট্ট মেয়ের। প্রিয় তারকাকে এত কাছে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেনি সে। নেইমারকে দেখেই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি।

এরপর নেইমারকে জড়িয়ে ধরে খুদে ভক্তটি। নেইমারও তাকে সস্নেহে আলিঙ্গন করেন। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে মেয়েটির চোখেমুখে ছিল আবেগ আর বিস্ময়।

নেইমারের সঙ্গে কয়েক মুহূর্তের এই সাক্ষাৎ ছোট্ট ভক্তটির জন্য হয়ে ওঠে বিশেষ এক স্মৃতি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। নেইমারের এমন আন্তরিক আচরণও প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।

এসএস