জাতীয় সংসদে বিরোধীদলের তীব্র আপত্তি ও তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রদত্ত এক বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও হট্টগোল শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিরোধী দলের সদস্যদের শান্ত হতে ও নিজেদের আসনে বসে বক্তব্য শোনার অনুরোধ জানান।
তবে বিরোধী দলের ক্রমাগত প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারকে উদ্দেশ্য করে জানান, তিনি কাউকে নির্দিষ্ট করে বক্তব্যটি দেননি এবং বিরোধী সদস্যদের কথা বলার সময়েও ব্যাঘাত সৃষ্টি করেননি। শেষ পর্যন্ত পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সংসদে দাঁড়িয়ে তিনবার ‘আই উইথড্র’ (I withdraw) বলে তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন।
এনএ




Comments