ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইরানের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো সামরিক নৌবাহিনী বা বিমানবাহিনী আর অবশিষ্ট নেই। একই সঙ্গে দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের নিজস্ব মুদ্রা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি দেশটি তাদের সৈন্য ও পুলিশ বাহিনীর সদস্যদের বেতনও দিতে পারছে না।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প আরও দাবি করেন, দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বর্তমান নেতৃত্বও চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং দেশের জনগণের সঠিক প্রতিনিধিত্ব করার সক্ষমতা হারিয়েছে।
পোস্টে ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতির জন্য দেশটির নেতৃত্বকে দায়ী করে তীব্র সমালোচনা করেন।
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা পরিসংখ্যান তার পোস্টে দেওয়া হয়নি।
সূত্র: আল-জাজিরা
এসএস




Comments