হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
আহতরা হলেন—করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর পিকআপটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভারের র্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে পিকআপটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন বিমানবাহিনী সদস্য নিহত এবং চারজন আহত হন।
দুর্ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে সিএমএইচে নেওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএস




Comments