সৌদি আরবে আবাসন, সীমান্ত ও শ্রম আইন না মানা প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে প্রায় ১৪ হাজার মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭ হাজার ছিলেন অবৈধভাবে সৌদিতে বসবাসকারী। অন্যরা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং শ্রম আইন ভাঙার কারণে আটক হয়েছেন।
আটক ব্যক্তিদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য অনেককে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া বা কাজে সহায়তা করার বিরুদ্ধেও কঠোর সতর্কতা দিয়েছে সৌদি সরকার। কোনো ব্যক্তিকে অবৈধভাবে থাকার জায়গা দেওয়া, কাজের ব্যবস্থা করা বা চলাচলে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত গাড়ি বা বাড়ি জব্দ করার কথাও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: গালফ নিউজ
এসএস




Comments