জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণার পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ গ্রহণ শেষে আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
ডিআর




Comments