সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন চলবে না’ ও ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ডাকসুর নেতারা বলেন, ভাইভায় নম্বর বাড়িয়ে কোটা, স্বজনপ্রীতি বা নিয়োগ-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
এসএস




Comments