চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সোমবার বিশেষ প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে এসব ইয়াবা বের করা হয়।
র্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার আনোয়ারার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে শারমিন আক্তার নামে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারী শিশু দুটির পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে এক্স-রে করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের হাসপাতালে নেওয়া হয়।
র্যাব জানায়, শিশু দুটির বাড়ি বান্দরবানের আলীকদমে। পরিবারের খরচের পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের মাদক পাচারে ব্যবহার করা হচ্ছিল। চক্রটি দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে মাদক পাচার করে আসছিল।
এসএস




Comments