Image description

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় মামলা করেছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার রাতে এ তথ্য জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি জানান, ইতালির বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা ও স্থানীয় পুলিশের সহায়তায় বাঁধন থানায় গিয়ে মামলা করেন। হামলার ভিডিওচিত্রও পুলিশকে দেওয়া হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে বাঁধনের পাশে থাকার কথা জানিয়েছে।

এর আগে সোমবার রাতে এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, স্থানীয় একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ ঘটনায় ইতালিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

এসএস