Image description

পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। পশ্চিম তীরে ইসরাইলি বসতির ওপর ব্রিটেন নিষেধাজ্ঞা জারির পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার।

তিনি জানান, কনস্যুলেট বন্ধের পাশাপাশি গাজায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে ব্রিটেনের অংশগ্রহণ বন্ধ করা হবে। পশ্চিম তীরে ফিলিস্তিনি বাহিনীকে দেওয়া ব্রিটিশ সামরিক প্রশিক্ষণও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটেনের কয়েকজন আইনপ্রণেতা ও নাগরিকের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এটি ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

এসএস