এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার সুপ্তা। নাহিদা আক্তার করেন ১৬ রান। আরব আমিরাতের সুরক্ষা কোটি ১১ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৬৯ রানে থামে আরব আমিরাতের ইনিংস। রাবেয়া খাতুন ৩টি এবং মারুফা আক্তার ২টি উইকেট নেন।
এই জয়ে এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় একই মাঠে ভারতের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
এসএস




Comments