Image description

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার পুলিশ জানায়, রাসেল নিজেই হাসপাতালের ১৬ তলার ছাদে ওঠেন। পরে তিনি নিচে পড়ে মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের ভাষ্য, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।

এসএস