রূপপুর বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড, ৪৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) ‘পাওনিয়ার বেজে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই আগুনে কেন্দ্রটির কম্পিউটার, এসি, ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের তীব্র প্রভাবে পাওনিয়ার বেজসহ পার্শ্ববর্তী দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ এবং অভ্যন্তরীণ ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার ৪২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা পুনরায় চালুর জন্য প্রকল্প কর্তৃপক্ষ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ডিআর




Comments