Image description

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি বাস বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খড়িবোঝাই স্যালো ইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসা নিয়েছেন।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস