দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত প্রায় ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএর ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সিসিইএর অনুমোদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস অয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।
পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এ অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএস




Comments