Image description

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। এমন নারীরা নারীবাদী নন বলে মন্তব্য করে তিনি তাদের ‘অশুভ’ ও ‘ক্ষতিকর’ বলেও উল্লেখ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানিশা বলেন, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অন্য নারীর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে একজন নারীকে অসম্মান করেন। তাই তাদের নারীবাদী বলা যায় না বলে মনে করেন তিনি।

তবে এ ধরনের সম্পর্কে পুরুষের দায়ও রয়েছে বলে স্পষ্ট করেছেন তানিশা। তার মতে, বিবাহিত পুরুষও এ ক্ষেত্রে সমানভাবে দায়ী এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন থাকে।

তানিশা আরও বলেন, যারা জেনেশুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তারা অশুভ ও ক্ষতিকর। সন্তানদের সামনে তাদের আদর্শ হিসেবে তুলে ধরা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তানিশার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ নারী-পুরুষ উভয়ের সমান দায়ের কথা তুলে ধরেছেন।

এর আগে গত বছরও নারীবাদ ও সমাজে নারীদের অবস্থান নিয়ে কথা বলেছিলেন তানিশা। ভারতীয় সংস্কৃতিতে নারীদের প্রতি শ্রদ্ধার মূল্যবোধ ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।

২০০৩ সালে ‘শশশ…’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তানিশার। পরে ‘সরকার’, ‘নীল অ্যান্ড নিকি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৩ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম মৌসুমে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এই অভিনেত্রী।

এসএস