দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই প্রাণহানি ও আক্রান্তের ঘটনায় চলতি ২০২৬ সালে সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৭৮ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৬০ হাজার ৩৭৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগের ২৪ ঘণ্টায় (১৮ সেপ্টেম্বর) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ওই দিন নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডিআর




Comments