Image description

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি বগি আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি ওয়াশপিটে ছিল। সেখান থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে আসার সময় আগুন লাগে।

এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এসএস