Image description

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের শীর্ষ পদে রদবদল এনে সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে। একই সঙ্গে অধিদপ্তরটির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে তাঁর মূল কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো (প্রত্যাবাসন) হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের অনুস্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্ণিত কর্মকর্তাদের পদায়ন ও প্রত্যাবাসনের লক্ষ্যে তাঁদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডিআর