বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও অভিনেত্রী লেডি গাগা প্রথমবারের মতো মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া কন্যাসন্তানের নাম রেখেছেন রোজ বিন পোলনস্কি।
লেডি গাগা ও তার বাগদত্তা মাইকেল পোলনস্কি দীর্ঘদিন বিষয়টি গোপন রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জুন লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তানের জন্ম হয়।
সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় পাপারাজ্জিদের ক্যামেরায় লেডি গাগা ও মাইকেল পোলনস্কি ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
মেয়ের নামের ‘রোজ’ অংশটির সঙ্গে লেডি গাগার ক্যারিয়ারের একটি বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা ‘এ স্টার ইজ বর্ন’-এ তিনি ফরাসি গান ‘লা ভি এন রোজ’ পরিবেশন করেছিলেন। সেই স্মৃতি থেকেই মেয়ের নামের সঙ্গে ‘রোজ’ যুক্ত করেছেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর ‘বিন’ নামটি এলজিবিটিকিউ+ অধিকারকর্মী ও গায়ক কার্ল বিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কার্ল বিনের ১৯৭৭ সালের গান ‘আই ওয়াজ বর্ন দিস ওয়ে’ পরবর্তীতে লেডি গাগার ২০১১ সালের ‘বর্ন দিস ওয়ে’ অ্যালবামের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত।
এসএস




Comments