Image description

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। কাঁধের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

গত সপ্তাহে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে বাঁ কাঁধে চোট পান রাচিন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর কাঁধ সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

তবে ভারতের বিপক্ষে পরবর্তী পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে রাচিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড ক্রিকেট। তাঁর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা।

এক বছরের বেশি সময় পর দলে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে। পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও কাইল জেমিসন। ব্যাটিং বিভাগে রয়েছেন ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসদের মতো পরিচিত মুখ। দলটির নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ড সফরে ভারতের বিপক্ষে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আগামী ২২ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফুলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট ও নাথান স্মিথ।
এমআর