রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের মীনা বাজারের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের মীনা বাজারের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
ওসি আরো জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমণ্ডি থানার সীমান্তবর্তী এলাকা। ঘটনার বিস্তারিত কারণ ও নেপথ্যের তথ্য জানতে পুলিশ কাজ করছে।
ডিআর




Comments