Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।

মন্ত্রণালয় আরও জানায়, আগামী ১ অক্টোবরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

এ অবস্থায় নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এসএ