Image description

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৪ ও ২১১৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৯৫টির এবং অপরির্বতিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারদর। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ওরিয়ন ফার্মা, আইপিডিসি, এনভয় টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনালী আঁশ ও মালেক স্পিনিং।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর।
এমআর