Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া ওই পরিস্থিতিতে ভারতের হাতে অন্য কোনো বিকল্প সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, “পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করণীয় ছিল, তারা ঠিক তা-ই করেছে। ওই জটিল পরিস্থিতিতে শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী ঘটতে পারতো, তা আমাদের জানা নেই।”

তিনি স্পষ্ট করেন যে শেখ হাসিনাকে ভারত কোনো নিজস্ব সামরিক বিমানে করে নিয়ে যায়নি। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের নিজস্ব সামরিক বিমানে করেই ভারত গমন করেন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এটি একটি সম্পূর্ণ সুগঠিত ও বিচারবিভাগীয় আইনি প্রক্রিয়া। বিষয়টি যেহেতু আইনি কাঠামোর মধ্যে রয়েছে এবং আদালতের সঙ্গে সম্পৃক্ত, তাই এ প্রক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম বেঁধে দেওয়া সম্ভব নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি ইতোমধ্যে একাধিকবার স্পষ্ট করেছে এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত নিজস্ব আইনগত ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

ডিআর