পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার ফোন নিয়ে নিয়েছিল। পরে তিনি ফোনটি ফিরে পেয়েছেন।
পোস্টে আরও জানানো হয়, ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে ভারতের রাজধানীতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান পুলিশি দমন-পীড়ন ও গণআটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, প্রতিবাদী ও সমালোচনামূলক কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লি পুরো দেশে একটি ‘ভীতিজনক পরিবেশ’ তৈরি করছে।
দিল্লি পুলিশের এমন কঠোর পদক্ষেপের সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, বিরোধী রাজনৈতিক দলের নেতা, ছাত্র ইউনিয়নের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আইনজীবীসহ পাঁচ হাজারেরও বেশি মানুষকে দিল্লি পুলিশ কর্তৃক আটক করার যে তথ্য সামনে এসেছে, তা থেকে স্পষ্ট যে সরকার দেশটিতে সমালোচনামূলক কণ্ঠস্বর দমনে এক মরিয়া চেষ্টা চালাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএস




Comments